বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম সোনা উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৮.১৪ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৬০ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।
এ ঘটনার একজন ক্লিনারকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার নাম জানা যায়নি।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে,

আজ সোমবার সকালে ইউএস বাংলার দুবাই ফেরত এয়ারক্রাফটের গার্বেজ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণ গুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রটোকল অফিসার মো. শফিকুল ইসলাম সোনা আটকের বিষয়ে জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউএস বাংলা’র (বিএস-৩৩৪) একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরের গেট বে-১৯ বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বারগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দারা কর্মকর্তারা জানিয়েছে, সোনা পাচারের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত একজন ক্লিনারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com