শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি নির্বাচন’ হামলায় আহত হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.০৭ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামালঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে।
খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাঁকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি দিয়েছেন। তাঁকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাঁকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তাঁর দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com