শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৭.২৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

নির্বাচনের এগিয়ে আসার মধ্যে সংলাপের আলোচনা ওঠায় বিএনপির ‘জিহ্বায় পানি এলেও’ আওয়ামী লীগ সংলাপ নিয়ে ভাবছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে বৃহস্পতিবার তিনি বলেন, ‘সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে। সংলাপের বিষয় নিয়ে ভাবছে না আওয়ামী লীগ।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘দেশে নিরপেক্ষ ব্যক্তি কেউ নেই। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। সেটা আর জীবিত হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বারবারই বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে। বিদেশিরা চায় সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ। সরকারের পদত্যাগ বিএনপির মামা বাড়ির আবদার।’

‘সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। মুচলেকা দিয়ে পালিয়ে যাবো না।’

বিএনপি একেক বার একেক ইস্যু সামনে এনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। ক্ষমতায় গেলে বিএনপি নামক বিষধর সাপ দেশকে গিলে খাবে।

গত নির্বাচনের মতো এবারো প্রার্থিতা নিয়ে মনোনয়ন বাণিজ্য করার জন্যই কি বিএনপি এখন খেলাধুলা করছে- এ, প্রশ্নও তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনে রক্ত দেবো।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। বিএনপির সাথে কোন আলোচনা নয়। নির্বাচন সর্বাত্মক সুষ্ঠু হবে। নির্বাচনে বাধা দিলে প্রতিরোধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com