মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একটি শিশুর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৩.২২ পিএম
  • ৯৪৫ বার পড়া হয়েছে

মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একটি শিশু মারা গেছে। ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার এ কথা জানান। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারীতে শিশু মারা যাওয়ার এ বিষয়টিকে খুবই উদ্বেগজনক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে গভর্নর জেবিপ্রিজকার বলেন, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে যারা মারা গেছে তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের পাবলিক হেলথ থেকে বলা হয়েছে, শিকাগোয় মারা যাওয়া শিশুটির বয়স এক বছরেরও কম। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
সংস্থাটির পরিচালক নাগোজিএজিক এক বিবৃতিতে বলেছেন, এরআগে কখনই কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে কোন শিশু মারা যায়নি।
এরআগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ অল্পবয়সী একজন কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছিল বলে জানিয়েছিল।
যদিও একাধিক গবেণষায় দেখা গেছে, কোভিড ১৯ সাধারণত বয়স্কদের আক্রান্ত করে বেশি। এছাড়া মৃতের সংখ্যাও তাদের মধ্যেই বেশি।
বিশ্বে করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা এক লাখ বিশ হাজারেরও বেশি। তবে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালেও তা ইতালি, স্পেন কিংবা চীনের চেয়ে কম।
যুক্তরাষ্ট্রে শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
ইলিনয়ে যে নতুন ১৩ জন মারা গেছে, শিশুটি তাদের একজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com