শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে : জি এম কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তার খেসারত আজ সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নবাবগঞ্জে ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসলে দেশে বাকশাল প্রতিষ্ঠা হবে। আর অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই সরকারের লোকজন নানা কথা বলছে বলে জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে আংশ নিতে এভাবেই মিছিল নিয়ে নবাবগঞ্জের বর্ধনপাড়ায় দলীয় কার্যালয়ের মাঠে আসে হাজারো নেতা-কর্মী।

নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ন হয় সমাবেশ স্থল। সম্মেললে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষ আজ ভোগান্তিতে। প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বর্তমান সরকারের লোকজন।

দেশের প্রশাসন, বিচারব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান জি এম কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com