বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাটোরে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় ২ কলেজ ছাত্র গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬.০৯ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নাটোরে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করাসহ তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করায় আব্দল্লাহ ও সিয়াম হোসেন নামে দুই কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে মোবাইলে ভিডিও ধারণ করার কিশোরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এন এস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণীর এক ছাত্রী আলাইপুর ফৌজদারী পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারীপাড়া পুকুর পাড় এলাকায় কয়েকজন কিশোর তার পথরোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির ওড়না খুলে নেয় এবং মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করে।

বখাটেরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করে। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে বুধবার রাতেই ঘটনার মূল হোতা আব্দুল্লাহ ও সিয়ামকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com