মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০, ১১.২৫ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

মনির হোসেন সৌদি আরব : সৌদিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এর আগেও রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। অপরদিকে, এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি।

দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্ত্বাধীন জোট। অপরদিকে, জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com