বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যাত্রাবাড়ী থেকে ফেন্সিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ সাইদুল ইসলাম।

রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাশেদ হাসান জানান, কয়েকজন মাদক কারবারি যাত্রাবড়ী থানার কাজলা ব্রিজ সংলগ্ন একতা ফল মার্কেট এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃত সাইদুল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com