সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে নাজনীন আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত।

  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩, ৫.০৭ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৮ মে ) বিকেল চার টায় ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর নামার বাড়ি ( মাষ্টার বাড়িতে ) এক বর্ণাঢ্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করনে ঐতিহ্য বাহী গুঁজি খা কেরামতিয়া মসজিদের ইমাম আলহাজ্ব সিরাজুল ইসলাম জিহাদী । ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াহাবের সভাপতিত্বে ও সমন্নয়কারী কামরুল হাসান কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতৃ ও গৌরীপুর সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি উন্নত ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশকে একটি অত্যাধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে আবারও তিনি জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান। এ সময় নাজনীন আলমের শ্লোগানে শ্লোগানে সভাস্থল মুখরিত হয়ে উঠে। জনতার মুখে ধ্বনিত হয়, বার বার দরকার শেখ হাসিনা সরকার,, উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার, গরিব দুঃখীর সরকার শেখ হাসিনা সরকার, মা বোনদের সরকার শেখ হাসিনা সরকার। এতে, প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ অঞ্চলের প্রখ্যাত আলেম ঐতিহ্য বাহী গুঁজি খা কেরামতিয়া মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন , যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান মুরাদ , সাবেক জেলা ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম, সমন্বয়কারীর কামরুল হাসান কিরন। এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com