সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চৌমুহনীতে জ্বরে যুবকের মৃত্যু, বাসা ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৪.২৩ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ নোয়াখালীর চৌমুহনী শহরে সর্দি কাশি ও জ্বরে মৃত এক যুবকের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হলের পাশে আজিজিয়া প্লাজার চারতলায় ওই যুবকের মৃত্যু হয়। জ্বর সর্দি কাশিতে যুবকের মৃত্যু হয়েছে জেনে বৃহস্পতিবার রাতেই স্থানীয় প্রশাসন ভবনটি হোম কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করে। ২৩ বছর বয়সী ওই যুবক এক দন্ত চিকিৎসকের সহকারী ছিলেন।

যুবকটির একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল। গত বৃহস্পতিবার রাতে যুবকটির শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে এম্বুলেন্সে করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিজ জানান যুবককে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্ভবত ওই যুবক হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোমিনুর রহমান জানান লাশের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ভবনটিকে হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে নজরদারিতে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com