বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৬

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৪.১৭ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল  জেলার সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় আজ একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আজ শনিবার ভোরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর বাধাই গ্রামের সমতুল্লার ছেলে জুলহাস আলী (৫০) ও বগুড়া জেলার দুপচাচিয়া এলাকার মৃত কাদেরের ছেলে আলেক (৪৫)। নিহত অপর ৪ জনের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার কাওরান বাজার হতে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১১৭১) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় সিমেন্টের বস্তার নীচে ১৬ জন লোক আটকা পড়ে। তাদেরকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৫ জনকে মৃত ঘোষনা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় একজন নারীসহ অপর ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, হতাহতরা সবাই নি¤œ আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com