বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপির চাঁদ গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.১৫ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

তিনি বলেন, একটি প্রাইভেট কারে করে রাজশাহী থেকে পালানোর চেষ্টা করছিলেন চাঁদ। গোপন সংবাদে ওই কারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।

এরই মধ্যে চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিও উঠেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পক্ষ থেকে। হাইকোর্ট তার গ্রেপ্তারের ব্যাপারে জানতে চেয়েছে। এ অবস্থায় কোন মামলায় বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা-শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com