শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গোপন কক্ষে প্রবেশের অভিযোগে ২ব্যক্তি আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২.৪০ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওই দু’ব্যক্তি নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটারদের ভোটদানে প্রভাবিত করে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে তাদের আটক করা হয়। সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণের সময় ওই ব্যক্তিদের দেখে তাদের আটকের নির্দেশ দেয়া হয়।
ইসির নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামে একজনকে ৩দিন আটক রাখার আদেশ দেয়া হয়েছে। এছাড়া ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে একজনকে আটক করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ৫ তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com