মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় জাতিসংঘ ২শ কোটি ডলারের অর্থ সহায়তার আবেদন

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ২.১৫ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারীতে আর্থিকভাবে বিপর্যস্ত, বিপন্ন দরিদ্র দেশগুলোর করোনা সংক্রমণ মোকাবেলায় জাতিসংঘ ২শ কোটি ডলারের মানবিক অর্থ সহায়তার আন্তর্জাতিক আবেদন জানিয়েছে। জাতিসংঘ বলছে, এই অর্থ দিয়ে করোনা চিকিৎসার প্রয়োজনীয় উপকরণাদি ঐসব দেশকে সরবরাহ করা হবে। এই অর্থ শরণার্থী ও বাস্তুচ্যুতদেরও করোনা চিকিৎসা ও মোকাবেলা কার্যক্রম ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্রের সময় বুধবারে অর্থ সহায়তার আবেদন জানানোর অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোটি কোটি মানুষ করোনার ভয়ংকর বিস্তারের মধ্যে রয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতি অতীতে আর দেখা যায়নি। যেসব দেশ দরিদ্র এবং আর্থিক সক্ষমতায় পিছিয়ে তাদের বিপদ আরো বড়। তাদের চিকিৎসার সহায়তার জন্যই এই অর্থ চাওয়া হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই বিপন্ন মানুষদের জন্য আমাদের এখনই কার্যক্রম শুরু করতে হবে। বিপন্ন এই মানুষদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি এখনই হাত না বাড়াই বিপন্ন মানবজাতি আরো বিপন্ন হবে, অসংখ্য জীবনহানি হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, তাই সকলকে সমবেতভাবে এগিয়ে আসার এখনই সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com