মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ২.০৪ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল। আজ শুক্রবার সকাল পর্যন্ত আরো ৩০ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা দেশে মৃতের সংখ্যা ১৮ জন। রাজস্থানের ভিলওয়াড়ায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।

করোনাভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকাল ১০টায় মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, করোনাভাইরাসের মোকাবিলা করতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি মিলিত হয়ে একটি সংযুক্ত ও সাধারণ ই-মঞ্চ গঠনের প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ছাড়াও আফগানিস্থান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে সার্কে। করোনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদানের কথা বলেছে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com