শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্ নিলুফার আনজুম পপির গণসংযোগে হাজারো জনতার ঢল।

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.৪৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৯ মে) দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের লক্ষে বিরামহীন গণসংযোগ অব্যহত রাখছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্ নিলুফার আনজুম পপি। এ উপলক্ষে তিনি বিকেল ৪ টায় অচিন্তপুর ইউনিয়নের ড.এম আর, করিম হাইস্কুল মাঠে ফুটবল খেলা উদ্বোধন সহ খেলোয়াড় ও দর্শকের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

পরে ইউনিয়নের ১ ওয়ার্ড খালিজুরি মধ্যপাড়ায় সাবেক মেম্বার বাহার উদ্দিনের বাড়িতে ও ৫ নং ওয়ার্ড আগপাড়া ডাঃ আজাহারের বাড়িতে উঠান বৈঠক করেন। উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ছোটনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও গৌরীপুর থেকে নৌকা প্রতিকের এমপি মনোনয়ন প্রত্যাশী এড্ নিলুফার আনজুম পপি। এতে,আরো বক্তব্য রাখেন উপজেলা তাতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম মাষ্টার, বোকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ, ইউপি সদস্য আঃ রহমান, ওয়ার্ল্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হেলিম। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল,৩ নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান রিয়াদ,কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম এবং হাজার হাজার জনতার ঢল নামে উঠান বৈঠকগুলোতে

উঠান বৈঠকে নিলুফার আনজুম পপি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ আগামী দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট প্রদান সহ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া কামনা করেন।

এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও দোকান পাটে রাত পর্যন্ত গণসংযোগ বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মেম্বারের করব জিয়ারত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com