বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কয়েকজন পুলিশের বেতনের টাকা থেকে খাদ্যপণ্য বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৩.৩১ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসে কারণে দৈনিক রোজগার প্রায় বন্ধ হতে যাওয়া কয়েকজন নিন্ম আয়ের মানুষকে চাল, ডাল, আলু,  তেল, সাবান ও পেঁয়াজ দিয়ে সহযোগিতা করলেন কয়েকজন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি, হাজারীবাগ ও রাসেল স্কয়ার এলাকায় এ খাবারগুলো বিতরণ করা হয়।

রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফি বলেন, কয়েকজন এসআই বেতনের টাকা থেকে এসব খাদ্যপণ্য ক্রয় করে বিতরণ করেছেন।

১১০টি প্যাকেটে ছিল তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও একটি সাবান।

শতাধিক পরিবারের সদস্যদের এই সব খাবার দেওয়া হয় জানিয় তিনি বলেন, সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

সমাজের বিত্তবানদের এসব নিম্ন আয়ের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নভেল করোনাভাইসের এই পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ পুরো বিশ্বে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি আর বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৮ জন; মারা গেছেন ৫ জন। আর সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ১১ জন।

সরকার দেশবাসী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল থেকে ঘরে থাকার আহ্বান জানান। এতে নিম্ন আয়ের এবং যারা দিন মুজুরী করে দিনযাপন করেন সেসব মানুষ বিপাকে পড়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com