মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩, ১২.৪৭ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও বরিশাল বোর্ডের আওতার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে আলাদা দুটো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই চার বোর্ডের আওতাধীন জেলাসমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম রোববার বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সম্ভাব্য দুর্যোগকবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহের গুরুত্বপূর্ণ নথি, ডকুমেন্টস, কম্পিউটার সামগ্রী ও অন্যান্য উপকরণ নিরাপদে সংরক্ষণ করতে বলা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেকোনো সময় মোখা বাংলাদেশের উপকূল অংশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত বাড়িয়ে আট নম্বর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com