মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে ৮৩ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২.৪৩ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে লোকজন অধিকহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চীন ও ইতালিকে ছাড়িয়ে দেশটি বৃহস্পতিবার শীর্ষস্থানে চলে এসেছে এবং এতে সেখানে রেকর্ড সংখ্যক লোক বেকার হয়ে পড়েছে।
সারা বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ায় সরকারগুলো তাদের দেশে লকডাউন করার নির্দেশ দিয়েছে। এর ফলে কয়েকশ’ কোটি মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে ৮৩ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আক্রন্তের সংখ্যা ইতালি ও চীনের চেয়ে বেশী। তবে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু ঘটেছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২৯৩ জনে দাঁড়ালো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবং এ ভাইরাসের হাত থেকে আমাদের নাগরিকদের রক্ষায় অর্থ, বিজ্ঞান, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল ও সামরিক বাহিনী ব্যবহার করে আমরা এই ভাইরাসের বিরূদ্ধে যুদ্ধ করে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ লকডাউন নির্দেশের আওতায় আসায় ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা ঘরে থাকুন। বিশ্রাম করুƒন।’ তিনি আবারো বলেন, ‘আপনারা ঘরে থাকুন।খবর এএফপির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com