বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সাথে দেখা-সাক্ষাৎ বন্ধ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১১.০০ এএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য দলের নেতাকর্মীদের বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বাসায় আসতে নিষেধ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বাসায় শুধু চিকিৎসক যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকবেন বেগম খালেদা জিয়া। এই সময়ের ভিতর বড় ধরনের কোনো সমস্যা না হলে হাসপাতালেও যেতে পারবেন না তিনি। বুধবার রাতে খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপি চিকিৎসকদের একটি প্রতিনিধিদল।

এছাড়াও তার পরিবারের লোকজন এসে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তার খোঁজ খবর নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান আমরা শুধু ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি তিনি খুব অসুস্থ, চিকিৎসকরা তাকে দেখছেন তার চিকিৎসার ব্যাপারটা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। কিছুদিন ম্যাডামকে চিকিৎসকরা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com