বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘট পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২.২৭ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও জীবন নামের এক মাছ বিক্রেতাকে মারধর করার প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ করে ধর্মঘট করেছে মৎস্য ব্যবসায়ীরা।

বুধবার (১০ এপ্রিল) সকালে পৌর শহরের
মহালে মাছ ব্যবসায়ীরা এ প্রতিবাদ সমাবেশ করে। তারা এ সময় ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত মাছ বিক্রি করবে না বলে ঘোষণা দেয়।

খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করবেন এবং তিনি ব্যবসায়ীদের ফের মাছবাজারে ব্যবসা শুরু করার নির্দেশনা দেন। পরে মৎস্য কর্মকর্তার আশ্বাসে তারা আবার বাজারে মাছ বিক্রি করবেন বলে জানান। তবে তাদের দাবি আদায় না হলে ফের ধর্মঘটের ডাক দিবেন বলে জানান ব্যবসায়ীরা।
উপজেলার চরহোসেনপুর গ্রামের মাছ ব্যাবসায়ী জীবন জানান, মঙ্গলবার বাজারে মাছ বিক্রি করার শেষের দিকে প্রায় ৩/৪ কেজি শিং মাছ বিক্রি করতে না পারায় আটকে যায়। পরে রাতে মেইন রোডে নিয়ে যান মাছগুলো বিক্রি করার জন্য। যাওয়ার পর থ বাজারের খাজনা আদায়কারী খোকন মিয়া তার কাছে ৩শ টাকা খাজনা দাবি করে বলে এখানে মাছ বিক্রি করতে হলে ৩শ টাকা খাজনা দিতে হবে না হয় মাছ বিক্রি করা যাবে না। পরে ৩শ টাকা খাজনা দিতে অস্বীকৃত জানালে খোকন তার দাঁড়িপাল্লা নিয়ে যেতে চায়। এসময় দাঁড়িপাল্লা নিতে বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারধর করে।
এ ব্যাপারে থ বাজারের খাজনা আদায়কারী খোকন মিয়া ৩শ টাকা খাজনা চাওয়া ও মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, মেইন রোডে মাছ বিক্রি করা মেয়র সাহেবের নিষেধ থাকা সত্বেও সে মাছ বিক্রি করছিল। তাকে মাছ বিক্রি করতে বাঁধা দিলে সে অমান্য করে। পরে তার দাঁড়িপাল্লা নিয়ে যেতে চাইলে একটু টানা হেঁচড়ায় দুজনই একটু আঘাত পাই।

অতিরিক্ত খাজনা আদায় করার বিষয়ে বক্তব্য নেয়ার জন্য মাছ বাজারের ভিটার আব্দুর রাজ্জাকের মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, পৌর বাজারে অতিরিক্ত খাজনা আদায় করায় মাছ ব্যাবসায়ীদের ধর্মঘটের বিষয়টি জানার পর বাজারে গিয়ে ব্যাবসায়ীদের সাথে কথা বলেন। তাদের যৌক্তিক দাবীর বিষয়টি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন।

এব্যাপারে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, মেইন রোডে মাছ বিক্রি করা নিষেধ রয়েছে। আর জীবন নামের মাছ বিক্রেতাকে মারধরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, বিষয়টি শোনার পর সাথে সাথেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। বিষয়টি সঠিক সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। মেয়র মহোদয়, ইজারাদার ও ব্যাবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com