বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যাত্রাবাড়ী থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৮.২২ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মহিউদ্দিন ও মোঃ কাউছার আহাম্মেদ।

শুক্রবার (৫ মে ২০২৩ খ্রি.) বিকাল ৫: ৩০টায় সুফিয়া গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম জানান, কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানার সুফিয়া গার্মেন্টস এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ মহিউদ্দিন ও কাউছারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com