শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি দেশের মানুষকে হত্যা-লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৩.২৩ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিএনপি রাজনীতির নামে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনীতির নামে চক্রান্ত করছে। বিএনপি দেশের মানুষকে হত্যা-লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি।

ওবায়দুল কাদের জানান, সারা বিশ্বে নানা সংকটের কারণে মন্দা দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে ৩টি দেশের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে, যা প্রয়োজন ছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সফর শেষে শেখ হাসিনা শুন্য হাতে ফিরবেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য সঠিক না। তারা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন সহ্য করতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা-কর্মীরা বছরের পর বছর নির্বাচন না দিয়ে পদ দখল করে আছে। দলটির মহাসচিব নিজেই অবৈধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com