বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকিরের মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩, ১১.৪৭ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজিবুর রহমান ফকিরের ৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুর স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মঙ্গলবার বিকালে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এহতেশামুল আলমের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আরো বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ( ভারপ্রাপ্ত ) সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ,
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল ওরফে ( ভিপি বাবুল ) , উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম ও ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফকিরের আত্নার মাগফেরাত কামনা করে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশানুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com