বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৩.১৯ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহআলী থানা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রেশনের মালামাল কম মূল্যে বিক্রির নামে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির । গত ২৮ এপ্রিল শাহআলী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম পিপি জানান, বাদী আব্দুর রহিম একজন ব্যবসায়ী। গত ১৪ এপ্রিল হযরত শাহআলী মাজারে অভিযুক্ত  মনিরের  সাথে বাদীর পরিচয় হয়। তখন মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে পুলিশের আইডি কার্ড দেখায়। কথাবার্তার একপর্যায়ে মনির বলে তার কাছে প্রায় ৪ টন রেশনের ডাল, চিনি ও তেল আছে। এগুলো বিক্রি করে দিলে বিনিময়ে বাদীকে লভ্যাশং দিবে। এর পরের দিন মনির বাদীকে জানায়, ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে। শুধু ১৫০০ লিটার তেল বাকি আছে। তেল ডেভিভারি নেওয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিতে হবে। তার নিকট ১ লক্ষ ৫০ হাজার টাকা আছে, বাকী ৩০ হাজার  টাকা দিলে মনির পণ্য দিতে পারবে। বাদী মনিরের কথা বিশ্বাস করে ১৬ এপ্রিল বিকাশে ৩০ হাজার পাঠায়। কিন্তু মনির পণ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। তখন বাদী বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। বাদীর অভিযোগের ভিত্তিতে  গত ২৮ এপ্রিল শাহআলী থানায় একটি মামলা রুজু করা হয়।

 

অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম আরো বলেন, গতকাল শুক্রবার শাহআলী থানার একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, ডিবির কটি পরিহিত ছবি ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত এনামুল হক মনিরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় একটি দস্যুতার মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com