বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৯.৩৫ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ।

পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকাপকে জরিমানা করা হয়।

এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘সেতুর সার্ভিস লেনে অস্থায়ী ডিভাইডার দেয়া হয়েছে, এগুলোও ধীরে-ধীরে তুলে ফেলা হবে। মার্কিং করা সার্ভিস লেনেই বাইকাররা নিয়ে মেনে চলাচল করবে বলেই আমাদের বিশ্বাস। সেতুতে চলাচলরত সব যানেরই মনিটরিং চলছে।’

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর(অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, সেতুতে যানবাহনকে নিয়ম শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। তিনি বলেন, আইনগুলো যানবাহনগুলোর স্বার্থে করা এই নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এর আগে আরও ৫৭টি বাইক এবং দু’টি প্রাইভেট কার ও একটি পিকাপকে এর আগে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।- বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com