মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৫ সেনা সদস্য নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১০.০৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সীমান্ত রক্ষী পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চ জেলার দিকে সেনাবাহিনীর একটি ট্রাক যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাকটিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। এতে ঘটনাস্থলে ৫ সেনা সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। হামলার পরপরই সন্ত্রাসীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি সুত্র এ কথা জানায়।

জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ এএফপি’কে জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর ট্রাকটি। ওই সময় সন্ত্রাসীরা ট্রাকটিকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। প্রবল বৃষ্টি ও অন্ধকার নেমে আসার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায় সেনা সদস্যদের মরদেহগুলো রাজৌরির গ্যারিসন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে  ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যে এলাকায় সেনাবাহিনীর ট্রাকের ওপর হামলা চালানো হয়েছিল সেটা বরাবর পাকিস্তানি সন্ত্রাসীরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। প্রবল বৃষ্টির মধ্যে ওই স্থানে হামলা চালানো হয়।

স্থানীয় এক শিক্ষক জানিয়েছেন, এখানে সন্দেহজনক সন্ত্রাসীরা আনাগোনা করছে। এখানে গভীর জঙ্গল ও একাধিক প্রাকৃতিক গুহা রয়েছে। সন্ত্রাসীরা সহজেই লুকিয়ে থাকতে পারে। জম্মু-পুঞ্চ মহাসড়ক এখান দিয়েই গেছে।

এক ভিডিওতে সেনাবাহিনীর ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। এক সেনার মাথায় সম্ভবত আঘাত লেগেছে।

ঘটনার খবর পেয়েই ১৩ সেক্টর কমান্ডার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com