রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

ইয়েমেনে ত্রাণের জন্য পদদলিত হয়ে ৮৫ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০.১৫ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে বৃহস্পতিবার একটি দাতব্য সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে ৮৫ জন নিহত এবং কয়েকশ’ আহত হয়েছে। হুথি কর্মকর্তারা বলেছেন, গত এক দশকের মধ্যে এটা সবচেয়ে মারাত্মক পদদলিত হওয়ার ঘটনা।
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল-ফিতরের ছুটির মাত্র ২/৩ দিন আগে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটিতে সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এক হুথি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বাব আল-ইয়েমেন জেলার রাজধানীতে ত্রান সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে কমপক্ষে ‘৮৫ জন নিহত এবং ৩২২ জনেরও বেশি আহত হয়েছে’।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ‘নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল।’
দ্বিতীয় এক স্বাস্থ্য কর্মকর্তা এই পরিসংখ্যান নিশ্চিত করেছেন।
হুথি-নিয়ন্ত্রিত সানায় এএফপি’র এক সংবাদদাতা জানিয়েছেন, একটি স্কুলের ভেতরে দাতব্য সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণের সময় এই বিয়োগান্তক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দারিদ্র-পীড়িত দেশটির শ’ শ’ মানুষ ত্রান সামগ্রী নেয়ার জন্য স্কুলটিতে জড়ো হয়েছিল।
হুথি বিদ্রোহীদের ‘আল মাসিরাহ টিভি চ্যানেলে’ সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে এক গুচ্ছ লাশ একত্রে বস্তাবন্দী করে রাখা হচ্ছে। লোকজন একে অপরের ওপরের কাঁেধ উঠে ত্রাণ সামগ্রী নেয়ার চেষ্টা করছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকের মুখ অন্যের হাত দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাদের দেহের অবশিষ্টাংশ প্রচন্ড ভিড়ে ঢাকা পড়েছিল।
সামরিক পোশাকে সশস্ত্র যোদ্ধারা এবং বিতরণ কর্মীরা ভিড়ের মধ্যে চিৎকার করে লোকজনকে সরিয়ে পদদলিত হয়ে নিহতদের বের করে আনে।
হুথির স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা’র মাধ্যমে এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ত্রাণ বিতরণের জন্য দায়ীদেরকে হেফাজতে নেয়া হয়েছে।
মন্ত্রনালয় হতাহতের সঠিক পরিসংখ্যান জানাতে পারেনি তবে বেশকিছু ব্যবসায়ী অগোছালোভাবে নগদ টাকা বিতরণের সময় বেশকিছু লোক পদপৃষ্ট হয়ে মারা গেছে।
হুথির রাজনৈতিক প্রধান মাহদি আল-মাশাত বলেছেন, ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
শীর্ষ কর্মকর্তারাও মৃত ও আহতদের দেখতে যাচ্ছেন বলে নিহতদের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গেলেও অনেককে প্রবেশ করতে দেয়া হয়নি।
সানায় এএফপি’র এক সংবাদদাতা হাসপাতালের একটি প্রবেশ পথে বিপুল সংখ্যক জনতাকে নেমে আসতে দেখেছেন।
সংবাদদাতা জানান, যে স্কুলে ঘটনা ঘটেছে তার চারপাশে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী নিহতদের স্বজনদের মরদেহ শনাক্ত করতে স্কুলের ভেতরে প্রবেশে বাঁধা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com