বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীর আলোচিত মারামারির ঘটনায় বিএনপি’র আহবায়ক শহীদুল হক গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১২.১২ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

তালতলী সংবাদদাতাঃ বরগুনার তালতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. শহিদুল হক শহিদ মেম্বর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে তার নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক শহিদ মেম্বর এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে গত ৮এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিন সদর রোড়ের মালিপাড়া সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রোগ্রাম সফল করার জন্য স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই মাঠে প্রবেশ করে।

এসময় যুবলীগ ও বিএনপি দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। যুবলীগের নেতারা রাস্তার উপরে উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ওঠে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ১৮জন আহত হয়। এ ঘটনার পরে তালতলী উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় উপজেলা বিএনপি’র ১২ নেতাকর্মীদের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি গত ১০এপ্রিল মামলা করে। মামলায় উপজেলা বিএনপি’র আহবায়ক মো. শহিদুল হক শহিদ মেম্বরকে ২নং আসামী করা হয়। সে মামলায় তিনি গ্রেপ্তার হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলার ২নং আসামী উপজেলা বিএনপির আহবায়ক মো.শহিদুল হক শহিদ মেম্বরকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com