শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুর-৩, আসনে সংসদ সদস্য হিসেবে সোমনাথ সাহার প্রার্থীতা ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১২.০২ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা করেন তিনি।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে সোমনাথ সাহা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা তুলে ধরেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর মাসুদুর রহমান রতন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরান রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com