শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০.৩২ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে শনিবার দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠান বাংলাদেশ আ’লীগ সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।

এছড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড.আ.স.ম গোলাম ফারুক রুবেল,সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

এ শান্তি সমাবেশ অনুষ্ঠানে সদর উপজেলা আ’লীগের বিভিন্ন কমিটির সদস্য,জেলা আ’লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা লীগ,যুব মহিলা লীগ,ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহবান জানিয়েছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com