সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ২০১৪ সালে ধসে হতাহতের ঘটনায় ভবনমালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। ২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। তিনি জানান, এ জামিনের ফলে তার মুক্তিতে বাধা নেই।