মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মোজাম্বিকে কার্গো কন্টেইনারে ৬৪ জনের লাশ

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০.৪৪ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মোজাম্বিকে একটি কার্গো কন্টেইনারে ৬৪ জনের লাশ পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে এই লাশভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়।  এদের সবাই অভিবাসী বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, ওই ট্রাকে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানান, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে এসব অবৈধ অভিবাসী নিয়ে যাওয়া হচ্ছিল এবং টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটি আটক করা হয়। সেখানেই ৬৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ট্রাকের ভিতরে এক কার্গো কন্টেইনারে অভিবাসীদের লাশ পাওয়া যায়।

বেঁচে যাওয়া অভিবাসীরা জানান, তারা ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাচ্ছিল। ইতিমধ্যে ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র হাসপাতাল কর্মকর্তা এএফপিকে জানায়, ধারণা করা হচ্ছে অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com