বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্যাংক কাজ করবে সীমিত আকারে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৬.২৩ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছুটা শক্ত পদক্ষেপ নিল সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে কার্যত আংশিক লকডাউনের ঘোষণা করল  শেখ হাসিনা সরকার। সমস্ত সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, আদালত এই ১০ দিন বন্ধ থাকবে। গণপরিবহণ চলবে সীমিত ভাবে। দেশবাসীকে দরকার ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সব চেয়ে বড় কথা, এই আংশিক লকডাউন বলবতের জন্য দেশের সর্বত্র সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে  সরকার। সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সাংবাদিক বৈঠকে বলেন,  করোনার প্রাদুর্ভাব রুখতে প্রধানমন্ত্রী হাসিনা সব মন্ত্রকের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসে এই কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই ১০ দিন ব্যাংকও কাজ করবে সীমিত আকারে। টাকা লেনদেনে যথাসম্ভব অনলাইন ব্যবহারের পরামর্শ দিচ্ছে সরকার। কাঁচা বাজার, ওষুধের দোকান এবং জরুরি পরিষেবাগুলি চালু রাখা হবে বলে জানিয়েছেন সচিব। কালোবাজারি রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com