মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কোভিড-১৯ রোগে আক্রান্ত কি না তা ৪৫ মিনিটেই জানা যাবে

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১১.৪৯ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

কোনও ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত কি না তা ৪৫ মিনিটেই জানা যাবে। দ্রুত রোগ নির্ধারণ করা সম্ভব, এমন একটি নতুন পরীক্ষা পদ্ধতিকে অনুমোদন করেছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ (এফডিএ)। আগামী সপ্তাহ থেকে এই  পরীক্ষা পদ্ধতি প্রয়োগ শুরু করা হবে।

নোভেল করোনাভাইরাস সংক্রমণ নির্ধারণে এখন এক থেকে চার দিন সময় লাগছে। এর ফলে গোষ্ঠী-সংক্রমণ রুখতে এবং চিকিৎসা শুরু করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এটা চিন্তা বাড়াচ্ছিল ডাক্তাদের। তার মধ্যে এ বার এফডিএ দাবি করল, দ্রুত রোগ নির্ধারণ করা যায় এমন পদ্ধতির সন্ধান পাওয়া গিয়েছে। ক্যালিফর্নিয়ার একটি সংস্থা নতুন পরীক্ষা পদ্ধতি বাজারে এনেছে বলে দাবি। ওই সংস্থাটির মুখ্য স্বাস্থ্য ও প্রযুক্তি আধিকারিক ডেভিড পার্সিং বলেছেন, ‘‘হাসপাতালগুলিতে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার কিটের চাহিদা বাড়ছে। দ্রুত রোগ নির্ধারণে করে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে চাইছেন চিকিৎসকেরা। নতুন পরীক্ষা পদ্ধতি এই কাজে সহায়ক হবে।’’ তাঁর দাবি, নতুন পরীক্ষা পদ্ধতি রোগীদের সুস্থ করে তুলতে অনেক সহায়ক হবে এবং কোভিড-১৯ রোগের চিকিৎসার জন্য যে চাপ বাড়ছে, তা অনেকটাই সামাল দেওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com