মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আফগানিস্তানে খুলেছে বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞা নারী শিক্ষার্থীদের প্রবেশে

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫.৩২ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানে শীতকালীন ছুটির পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়া হয়েছে। তবে পুরুষ ছাত্ররা তাদের ক্লাসে ফিরে গেলেও নারী শিক্ষার্থীদের প্রবেশে তালেবান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। খবর এএফপি’র।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাহেলা (২২) বলেন, “আমরা বাড়িতে থাকলেও ছেলেদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া দেখে আমাদের হৃদয় ভেঙ্গে যাচ্ছে।তিনি বলেন, “এটি নারীদের প্রতি লিঙ্গ বৈষম্য কারণ, ইসলাম আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। তাই আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে কারো বাধা দেওয়া উচিত নয়।

তালেবান সরকার নারীরা কঠোর পোষাক কোড এবং ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে একজন পুরুষ আত্মীয় সঙ্গে থাকার নিয়ম চালু করে। কিন্তু এ নিয়ম উপেক্ষা করার অভিযোগে নারী শিক্ষার্থীদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আফগানিস্তানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ পথ এবং শ্রেণী কক্ষ চালু করা হয়েছে। সেইসাথে দেশটিতে নারী শিক্ষার্থীদের কেবলমাত্র মহিলা অধ্যাপক বা বয়স্ক পুরুষদের দ্বারা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

তালেবানের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা অস্থায়ী। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বেও তারা মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলো ফের খুলে দিতে ব্যর্থ হয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পেছনে তাদের অজুহাত হলো অর্থের অভাব এবং ইসলামের বিধান অনুযায়ী সিলেবাস পুনরায় সাজানোর জন্য আরো সময় প্রয়োজন।

এদিকে দেখা যাচ্ছে, ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের জনজীবন কুন্ঠিত করে ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com