শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাস নয় ,ভাঙ্গার মানুষ উন্নয়ন চায় : কাজি জাফর উল্ল্যাহ

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪.২৭ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি ঃ  শেখ হাসিনা হচ্ছে আমাদের শেষ ঠিকানা। তিনি বলেন, পদ্না-মেঘনা-যমুনা শেখ হাসিনা বাংলাদেশের শেষ ঠিকানা। এই শেষ ঠিকানাটা যদি নিক্সন ধ্বংষ করে দেয়, বঙ্গবন্ধুর পরিচয় দিয়ে। তাহলে, কিন্তু আমাদের মাথা রাখার জায়গা আর থাকবে না। তাই, আসুন আমরা এদের বিরুদ্ধে রুখে দাড়াই। রবিবার সকালে উপজেলার ঘারুয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঘারুয়া ইউনিয়ন আ’লীগের কর্মী সভায় প্রধাণ অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
জাফর উল্লাহ বলেন, গত (২৭ ফেব্রুয়ারী) ভাঙ্গা কাজী ইউসুফ স্টেডিয়ামে নিক্সন চৌধুরী যুবলীগের এক সমাবেশ করেছিলেন, আর সেই সমাবেশ শেষ করেই তার গুন্ডা বাহিনী দিয়ে এই ঘারুয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক কিবরিয়াকে নির্মম ভাবে হাতুড়ি পেটা করেছেন। সে বর্তমানে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।শুধু দলিয় লোকদের মেরে এই নিক্সন চৌধুরি ক্ষ্যান্ত হন নাই,তিনি এর আগে তার উপজেলা ভাইস-চেয়ারম্যানের গুন্ডা ভাইকে দিয়ে একজন সংবাদকর্মীকে হামলা করেছে,পরে আবার ঐ সংবাদকর্মীর নামে মামলাও করে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যদি আ’লীগের কোন নেতা কর্মীর সঙ্গে প্রশাসন কোন প্রকার খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু কোন ছাড় দেওয়া হবে না। আমাদের নেতা কর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই, আগামীতে আমারও আর বসে থাকবনা, এই গুন্ডা বদমাসদের উচিৎ শিক্ষা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা আমি করবো।
এমপি নিক্সনের উদ্দেশে ইঙ্গিত করে বলেন, আপনারা ভয় পাবেন না, নিক্সন কিছুই না, নিক্সন একটা কাগজের বাঘ। আমি নেত্রীর নির্দেশে করোনার ভিতর এলাকায় আসি নাই।
আর গরিব-সাধারণ জনগন যারা তাদের ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে বার বার নির্বাচিত করেছেন আমি তাদের নিয়ে রাজনীতি করতে চাই। এই ভাঙ্গাতে এই নিক্সনের আমলে কয়টা মার বুক খালি হয়েছে এটা আপনারাই হিসেব করেন। আমি খুন-রাহাজানির রাজনীতি করি না। আমরা শান্তি প্রিয় মানুষ। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই আপনারা প্রস্ততি নেন। আগামী বছরের প্রথম সপ্তাহের মধ্যে সংবিধান অনুযায়ী আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিরোধী দলগুলো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এমন কোন শক্তি নাই, যে নৌকার বিজয়ে কোন বাধা ঘটাতে পারে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ভবিষ্যত উজ্জল হবে না। আপনাদের সন্তানদের কর্মসংস্থান হবে না। তাই, আপনাদের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে সকলেই নৌকার নিচে এক হয়ে আগামীতে শেখ হাসিনার হাতকে মজবুত করতে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মত সফল প্রধাণ মন্ত্রী নির্বাচিত করতে হবে।
ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলায়েন ও শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com