মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইটালিতে করোনার জেরে একদিনে মৃত্যু ৭৯৩ জন

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭.২৮ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

মৃত্যুসংখ্যার নিরিখে চিনকে টপকে গিয়েছিল আগেই। এ বার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাতেও বিশ্বের সমস্ত দেশকে ছাপিয়ে গেল ইটালি। নোভেল করোনাভাইরাসের জেরে শনিবার সেখানে ৭৯৩ জন প্রাণ হারিয়েছেন। এশিয়ায় অতিমারির কেন্দ্রস্থল চিনের উহান প্রদেশেও এক দিনে এত সংখ্যক মানুষের মৃত্যুর নজির নেই।

করোনার প্রকোপ রুখতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরনো নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যেই শনিবার এত সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। তাতে ইটালির মোট মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ৪ হাজার ৮২৫-এ।

সবমিলিয়ে এখনও পর্যন্ত ইটালিতে ৫৩ হাজার ৫৭৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৬ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু যে হারে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আরও কঠোর পদক্ষেপ করছে সে দেশের সরকার। এখনও পর্যন্ত উত্তরের লম্বার্ডির পরিস্থিতিই সবচেয়ে ভয়ঙ্কর। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনা নামানো হয়েছে, যাতে হাঁটাচলা করতেও বাড়ির বাইরে কেউ পা রাখতে না পারেন।

শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ কখনও এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে মন্তব্য করেছেন ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। পরিস্থিতি বিবেচনা করে দেশের সমস্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তবে সুপারমার্কেট, ওষুধের দোকান, ডাকঘর এবং ব্যাঙ্কের মতো জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন জুসেপ্পে। দেশের অর্থনীতির উপর এর প্রভাব পড়বে জেনেও সাধারণ মানুষের স্বার্থে এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com