শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি এবারও যদি আগুন সন্ত্রাস করে তবে সেই হাত পুড়িয়ে দেওয়া হবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২২ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি এবার নির্বাচনে না আসে, তাহলে তারা আইসিইউতে চলে যাবে।

তিনি বলেন, ২০১৪ সালে তারা নির্বাচনে না এসে আগুন সন্ত্রাস করেছে। এবারও যদি আগুন সন্ত্রাস করে, তবে সেই হাত পুড়িয়ে দেওয়া হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি সমাবেশটি রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রাম নি‌য়ে ষড়যন্ত্র করছেন। এসব চক্রান্ত ক‌রে শেখ হা‌সিনা‌কে হটা‌নো যাবে না। ম‌নে রাখ‌বেন, ২০০১ ও ২০২৩ এক নয়। সেই তত্ত্বাবধায়ক সরকার অস্বাভা‌বিক সরকার। সেই সরকার মানুষ চায় না।

তত্ত্ববধায়ক সরকার বাংলা‌দে‌শে আর হ‌বে না মন্তব্য করে তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচ‌নে না আসলে আমরাও আন‌বো না।

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচন হতে দে‌বেন না, ক‌তো ধা‌নে ক‌তো চাল আমরাও দে‌খে নে‌বো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com