মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১৭ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রোগীও। স্থানীয় সময় গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় প্লেনটি বিধ্বস্ত হয়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর নেভাদার পাহাড়ি এলাকায় গত শুক্রবার রাতে একটি বিমান দুর্ঘটনায় একজন রোগীসহ মেডিকেল ফ্লাইটে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে খবর পায় এবং এর দুই ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই হাজার বাসিন্দার গ্রামীণ এলাকা বলে পরিচিত স্টেজকোচ জায়গাটি রেনো থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ওয়াশিংটন পোস্ট বলছে, বিমান এবং হেলিকপ্টারে করে অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড স্থানীয় সময় শনিবার সকালে টুইটারে জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের সাত সদস্যের একটি দল পাঠাচ্ছে। এনটিএসবি রবিবার একটি সংবাদ সম্মেলনে আরো তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে কেয়ার ফ্লাইট বিধ্বস্ত বিমানটিকে পিলাটাস পিসি-১২ বিমান হিসেবে চিহ্নিত করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) রেকর্ড অনুযায়ী, বিমানটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল। সূত্র : ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com