শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।
তিনি বলেন, ‘সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না। শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে।’
ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না। তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে। বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম।
চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে।
সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুও এতে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com