শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিদিনই আমাদের সমাবেশ হবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

নির্বাচন পর্যন্ত প্রতিদিনই আমাদের সমাবেশ হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৪ বছর আগের আর বর্তমানের সুনামগঞ্জকে এখন চেনা যায় না। সুনামগঞ্জ এখন সত্যিকার অর্থে আলো ঝলমলে। এই রুপান্তর ঘটিয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল কত জ্বালা বিএনপি নেতাদের।

বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কোনো বিভাগে আওয়ামী লীগের লোকেরা বিএনপির ওপর কোনো সমাবেশে হামলা চালিয়েছে? এর প্রমাণ আছে? তাহলে কেন পাল্টাপাল্টি বলবেন? আমরা করছি আমাদের সমাবেশ। আমরা একই রকম করছি না।

ওবায়দুল কাদের বলেন, আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। তাদের (বিএনপি) মহাসমাবেশ সমাবেশ হতেও কষ্ট।

তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাহস আছে আপনাদের? সাহস ছিল আপনাদের নেতার? পালিয়ে গেল কেন? ওখানে বসে বসে ফেসবুক লাইভে হুঙ্কার ছোড়ে। সৎ সাহস থাকলে আসুন, মোকাবিলা হবে। রাজপথে খেলা হবে।

এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নেতাদের মঞ্চে আসন গ্রহণের পর সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করেন। জেলা সাধারণ সম্পাদক এনামুল কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com