মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ

  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯৭.৪৯ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে এরপরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।

এ বছর কুমিল্লা বোর্ডে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ৭৭ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার (৮  জানুয়ারি)  দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com