মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিন্স

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.২৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা সৃষ্টি করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তের পর তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিন্স। তিনি বর্তমানে দেশটির পুলিশ, শিক্ষা এবং জনসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডে ক্ষমতাসীন লেবার পার্টি শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতি জানিয়েছে, হিপকিন্সই একমাত্র প্রার্থী যাকে দলের পরবর্তী নেতা হিসেবে মনোনীত করা হবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে দলের সংসদীয় ককাসের বৈঠকের পর।

লেবার পার্টির হুইপ ডানকান ওয়েব এক বিবৃতিতে বলেছেন, ‘লেবার পার্টির সংসদীয় ককাসের বৈঠক অনুষ্ঠিত হবে রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টায়। সেখানেই হিপকিন্সের দলীয়প্রধান হওয়ার বিষয়টির প্রস্তাব উত্থাপন এবং পাস করা হবে। এদিকে প্রধানমন্ত্রী হলেও খুব বেশি সময় দায়িত্ব পালন করা সম্ভব হবে না। কারণ, আগামী ১৪ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্রিস হিপকিন্স প্রথমবার সরকারি দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ হিসেবে। নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের আমলে হিপকিন্স দেশটির দুজন শিক্ষামন্ত্রীর ‍উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন।

২০১৩ সালের শুরুতে তিনি দলের শিক্ষাবিষয়ক মুখপাত্রের দায়িত্ব পান। এবং ২০১৭ সালে তিনি দেশটির শিক্ষা ও জনসেবা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। কোভিড মহামারির সময় ২০২০ সালের নভেম্বরে তিনি দেশটির কোভিডবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com