বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচলানে মালামাল উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও হবিগরেঞ্জ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা, ২৮৪ বোতল ইস্কফ, ৩৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় মদ, ৪৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী আনোয়ারপুর, চানপুর, হীরাপুর, কল্যাণপুর, নোয়াবাদি, নলগরিয়া, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মিয়ালউড়ি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচলানে মালামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ও চোরাচালান মালামাল গুলো ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, (পিএসসি) জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতায় সজাগ থাকবে তারা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

– একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com