শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালতলীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৮.৪৮ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে বিএনপির ১০ দফা দাবি নিয়ে আন্দোলন ও বিক্ষোভ মিছিল পন্ড করে দিয়েছে তালতলী থানা পুলিশ। আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় তালতলী বাজারে এঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের ব্যাক্তিগত অফিস কক্ষ হতে শুরু হয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা সদরের দিকে ওঠার চেষ্টা করলে এসময়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা নিরুপায় হয়ে ফের অফিসের দিকে যায় এবং সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে লাগামহীন মূল্য বৃদ্ধি সহ পূর্বে ঘোষিত ১০ দফা দাবি নিয়ে কর্মসূচি শেষ করে।

এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা ছাত্র ও যুবদলের সদস্য সচিব, আহবায়ক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ। এসময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধতার ঘোষনা দেয়। এছাড়াও তালতলী উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com