রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ নম্বরের একটি রেস্তরাঁর সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আমিনুল ইসলাম।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ জানান, গুলশানে এক দেনা-পাওনার বিরোধের জেরে গোলাগুলি হয়েছে।
আরও পড়ুন: ঘোষণা ছাড়াই বিমানবন্দর সড়ক বন্ধে সীমাহীন ভোগান্তি
তিনি জানান, আগ্নেয়াস্ত্রের বৈধতা ও গোলাগুলির কারণ জানতে যিনি গুলি করেছেন তাকেসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে