বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গা সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত ৩ কৃষক

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ২.৩৪ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেচুয়াপ্রাং পাহাড় থেকে অপহৃত চার কৃষকের মধ্যে তিন জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। তারা জানিয়েছেন, ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। তবে এখনও অপহরণকারীদের কাছে আরও এক কৃষক আটক আছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

মঙ্গলবার রাতে পাহাড়ে বন্দিদশা ওই কৃষকরা ঘরে ফেরন। তারা হলেন- কৃষক  আব্দুর রহমান, মুহিবুল্লাহ ও আব্দুল হাকিম। এখনও আটক থাকা কৃষকের নাম সালাম।

সালামের বড় ভাই মুন্সী রফিক জানান, তার ভাইকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা যোগাড় করতে না পারায় তাকে এখনও মুক্ত করা যায়নি।

এর আগের রোববার ভোরে টেকনাফের পাহাড় থেকে চার কৃষককে অপহরণ করা হয়। পরে একজন থেকে ১০ লাখ টাকা এবং বাকি তিন জনের জন্য পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানা গেছে।

রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় বাংলাদেশী অপরাধীরাও জড়িত। এ কারণে অপহৃত কার কত সম্পদ রয়েছে সব জানা রোহিঙ্গা সন্ত্রাসীদের।

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মুক্তিপণ দিয়ে যারা ফিরে এসেছেন তাদের শরীরের বিভিন্ন স্থানে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে ভয়ে কেউ সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন না।

কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিনজন ফিরে আসার খবর স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে মুক্তিপণের বিষয়টি নিয়ে শুরু থেকে অপহৃতদের পরিবার পুলিশকে অবহিত করেননি। এমনকি কোনো অভিযোগও দেননি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com