রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
আজ ১০ জানুয়ারি সকালে সাড়ে ৭টার দিকে তারাগঞ্জের চিকলি দেওয়ালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে দেওয়ালী এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী সাইমন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান, আহত হন ১১ জন।
আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।