‘বালুখেকো’ হিসেবে খ্যাত অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।রোববার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে ৩০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সেলিম খানের জামিনের আদেশ দেন। তবে তাকে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে।
মামলা দায়েরের পর গত ১৪ সেপ্টেম্বর সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।